নেত্রকোনায় পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

নেত্রকোনায় নদে ও পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোনার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নেত্রকোনায় নদে ও পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোনার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

বারহাট্টায় মারা যাওয়া দুই স্কুলশিক্ষার্থী হলো দিয়া সূত্রধর (১০) ও মেঘলা সূত্রধর (৯)। দিয়া সূত্রধর রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের গীরিন্দ্র সূত্রধরের মেয়ে। আর মেঘলা সূত্রধর একই গ্রামের দীপক সূত্রধরের মেয়ে। তারা একে অন্যের চাচাতো বোন এবং বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। আর দুর্গাপুরে মারা যাওয়া শিশুটির নাম মাহাবুবুর রহমান (৮)। সে দুর্গাপুরের চণ্ডীগড় এলাকার খলিলুর রহমানের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে স্কুলছাত্রী দিয়া ও মেঘলা অন্য শিশুর সঙ্গে বাড়ির পেছনে কংস নদে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতরে নদের তীর থেকে অনেকটা দূরে চলে যায়। একপর্যায়ে ক্লান্ত হয়ে দিয়া পানিতে তলিয়ে যেতে থাকে। তা দেখে মেঘলা তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। পরে একে অন্যকে জড়িয়ে ধরে দুজনই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের ডাকে স্থানীয় লোকজন এগিয়ে আসে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বারহাট্টা থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আরও