চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুিক্তসহ তিন দফা দাবি জানিয়েছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল কর্মকর্তা-কর্মচারীরা। দাবি বাস্তবায়নে গতকাল সকালে চিনিকলের সামনে মানববন্ধন করেন তারা। বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপক গৌতম কুমার মণ্ডল, ইক্ষু উন্নয়ন সহকারী আব্দুল হাই সিদ্দিকী, সিআইসি সদস্য ইমরান পারভেজ ও সেন্টার গার্ড কাম স্কেলম্যান আব্দুল লতিফ। তারা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ও ইক্ষু সম্প্রসারণ উইং গঠনের দাবি জানান।