নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ২১ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।