সিলেট সিটি মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিদিনকার করোনা আক্রান্তের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিদিনকার করোনা আক্রান্তের তালিকা থেকে তথ্য জানা যায়।

কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শ্যামা হকের করোনা শনাক্ত হয়।

স্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি ঘর থেকে বেরোচ্ছেন না। আমিও হোম কোয়ারেন্টিনে আছি। তার পরও কীভাবে আক্রান্ত হলেন বুঝতে পারছি না। তবে শ্যামা হক বর্তমানে সুস্থ আছেন জানিয়ে মেয়র বলেন, তিনি বাসায় আইসোলেশনে আছেন।

আরও