ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সেখানে চাপা পড়ে মারা যাওয়া পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে ক্যাম্পের এ/৩ সাব-ব্লকে অবস্থিত ওই মাদ্রাসায় এ প্রাণহানির ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, একই ঘটনায় মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ শিশু আটকা পড়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে তাদের দুটি ইউনিট।