নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি পলাতক আরিফ সরকারকে (৪০) দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পিবিআই পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।