নাশকতায় অর্থায়নের অভিযোগ: নীলফামারীর সাবেক এমপি পাভেলসহ গ্রেফতার ৮

রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা এবং অর্থায়নের অভিযোগে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদসহ এর অঙ্গসংগঠনের আরো আট নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। তারা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও