বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক

মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী সহযোগিতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে একটি বিভক্ত বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ করে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বাড়ানোর কথা উল্লেখ করেছেন তিনি।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের একদিন আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বিমসটেকের সাত সদস্য দেশের সব পররাষ্ট্র মন্ত্রীরা অংশ নেন। এতে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তিনি এসব বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে একটি বিভক্ত বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।

বৈঠকে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া অস্থায়ী এজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়াও চূড়ান্ত করেন, যা আগামীকাল অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিবেচনা করা হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনে সম্মত হন। বৈঠকের প্রতিবেদন গ্রহণের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

এদিন সকালে বিমসটেকের সাত সদস্য দেশের সব পররাষ্ট্র মন্ত্রীরা আঞ্চলিক সংযোগ বাড়ানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

আরও