এ্যানি

অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি সতর্ক হতে হবে

এ্যানি বলেন, সরকার নিজেরাই বলেছিল তিন মাসের মধ্যে সংস্কার শেষ হবে। এখন ছয় মাস কেটে গেলেও সংস্কার দৃশ্যমান নয়। আমরা আশা করছি স্বল্পমেয়াদি এ সরকার দ্রুততার সঙ্গে সংস্কার শেষ করবে ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। কারণ একদিকে সংস্কার, অন্যদিকে নির্বাচন। তাই দুই দিকেই অগ্রগতি প্রয়োজন।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বিএনপি এ সরকারকে সহযোগিতা করছে। তবে সরকারের উপদেষ্টাদের আরো বেশি সতর্ক হতে হবে। তাদের দায়িত্বশীল আচরণ জরুরি। কারণ জনগণ এখনো হাসিনার বিচার দেখতে পায়নি। বিচার বিলম্বিত হলে মানুষ কষ্ট পাবে, দেশ বিপদে পড়বে।

আজ শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর ও কুশাখালী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, সরকার নিজেরাই বলেছিল তিন মাসের মধ্যে সংস্কার শেষ হবে। এখন ছয় মাস কেটে গেলেও সংস্কার দৃশ্যমান নয়। আমরা আশা করছি স্বল্পমেয়াদি এ সরকার দ্রুততার সঙ্গে সংস্কার শেষ করবে ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। কারণ একদিকে সংস্কার, অন্যদিকে নির্বাচন। তাই দুই দিকেই অগ্রগতি প্রয়োজন।

তিনি বলেন, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ না থাকি, ফ্যাসিবাদ আবার সুযোগ নেবে। পাশের দেশও হস্তক্ষেপ করতে চায়, যা তারা অতীত থেকে করে আসছে। বিএনপি মনে করে এখন এক হয়ে কাজ করার সময়, এখান থেকে কেউ পিছু হটতে পারবে না।

বিএনপির এ নেতা বলেন, ৫ আগস্টের পর দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো বিভক্তি থাকবে না। গত ১৭ বছরে যে ত্যাগ, শ্রম, ঘাম, রক্ত বিসর্জন দেয়া হয়েছে—তা যেন বৃথা না যায়। এখনো আন্দোলনে শহীদ ও আহতদের রক্ত শুকায়নি। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার সম্পন্ন করতে উপদেষ্টাদের বিশেষ নজর দিতে হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি সবসময় জনগণের কথা বলে। তাই জনগণের আস্থা বিএনপির ওপর। তিনি বলেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে আরো বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট হাফিজ উল্লাহসহ স্থানীয় নেতারা।

আরও