জাতীয় সংসদ নির্বাচন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শেহবাজ শরিফ

পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বড় জয়ের পথে নেতৃত্ব দেয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের প্রতিও অভিনন্দন জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে শেহবাজ শরিফ এ অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের এক্সের (সাবেক টুইটার) পোস্ট

পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বড় জয়ের পথে নেতৃত্ব দেয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের প্রতিও অভিনন্দন জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

পাকিস্তানের এ প্রধানমন্ত্রী আরো জানান, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে তিনি আগ্রহী। এছাড়া তিনি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও পোস্টে উল্লেখ করেন।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন দূতাবাস।

আরও