কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোবারকগঞ্জ সুগার মিলের (মোচিক) অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোবারকগঞ্জ সুগার মিলের (মোচিক) অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সঙ্গে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও