রঙ-তুলিতে মুক্তিযুদ্ধের গল্প

বরগুনার বেতাগীতে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘রঙ-তুলিতে বিজয় উল্লাস’ কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেছে খুদে শিল্পীরা।

গতকাল বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় তিন শতাধিক শিশু-কিশোর। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে শিশুদের হাতে জাতীয় পতাকা আঁকা হয়। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের চিত্রকলার সঙ্গে সম্পৃক্ত রাখে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে বলে মনে করেন উদীচী শিল্পীগোষ্ঠী বেতাগী উপজেলা সভাপতি দিপক কুমার গুহু।

আরও