গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাইচ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। ২০২৪ ও ২০২৫ সালে জেলায় নৌকাবাইচ হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জন চন্দ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, বাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ।