নাটোরে সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করেছে র‌্যাব

আজ বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাকচালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১০টার দিকে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে অভিযুক্ত ট্রাকচালককে আটক করা হয়। এরপর ট্রাকচালক মহির উদ্দিনকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ট্রাকচালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় মামলা দায়ের করেন।

আরও