স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ

এর আগে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলছে। অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বেলা সোয়া দুইটা নাগাদ সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

আরও