বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মাদ্রাসার কর্মচারী নিহত

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহীবাসের চাপায় গোলাম রসুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই গোলাম রসুল মারা যান।

মোটরসাইকেলকে চাপা দেয়া বাসের চালক-সহযোগী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।

নিহত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের  মালেক তালুকদারের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহসিন মহসিন আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও