সার শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষদের নিয়ে আগামী ৬ অক্টোবর গণশুনানি হবে। ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এ গণশুনানি হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক নোটিসে জানানো হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (তিতাস গ্যাস), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাখরাবাদ গ্যাস), জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জালালাবাদ গ্যাস) এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কর্ণফুলী গ্যাস) সার শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের ওপর এ গণশুনানি হবে।