তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় গাড়িচালককে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শীতলক্ষ্যার পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে একটি ফেরি যাত্রা করে। গন্তব্যের কাছাকাছি পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে থাকা একটি প্রাইভেট কার নদীতে পড়ে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ডুবে যাওয়া প্রাইভেট কারটিও উদ্ধার করে তীরে আনা হয়।