চট্টগ্রামে পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

আশিক দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে এবং মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার পানিতে ভেসে গিয়ে মিরাজ (৫) ও আশিক (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

আশিক দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে এবং মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হলে পূর্বদিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানির স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।

বর্তমান পরিস্থিতিতে শিশুদের নিরাপদে রাখার জন্য আহ্বান জানিয়েছে তিনি।

আরও