ভালুকায় গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

ময়মনসিংহের ভালুকায় গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ। কর্মসূচির শুরুতে ভালুকা প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি ঔষধি গাছ রোপণ করা হয়। প্রথম দিনে বাসস্ট্যান্ড হয়ে ভালুকা ডিগ্রি কলেজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে নির্ধারিত ১০টি স্পটে একযোগে পরিচ্ছন্নতার কাজ করেন স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি মহাসড়কের দুই পাশে ৫০০টির বেশি চারা রোপণ করা হয়।

আরও