রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন রোগী ভর্তি হয়েছে ১০ শিশু। এসময় রোগটির উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

হালনাগাদ তথ্য দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ কিংবা আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিন উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ১০ শিশু। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ শিশু। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১৩২ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সন্দেহভাজন হামের মোট ভর্তি শিশু ৬৬১ জন। আর এখন পর্যন্ত রামেকে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫২ শিশুর।

আরও