ক্ষমতা আজকে আছে কালকে নেই। সেই মানুষ ভালো, যিনি ক্ষমতা পাওয়ার পর মানুষের প্রতি সহমর্মী হন, হিংসা-বিদ্বেষ ভুলে যান এবং মানুষের প্রতি নত হয়।’
গতকাল ফেনী সদর উপজেলার শর্শদিতে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আপনারা জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকবেন। আপনারা যদি ন্যায়সংগত কাজ করেন তাহলে আমাদের আগের মতো সহকর্মী হিসেবে পাবেন। আর যদি কোনো ভুল করেন, আমরা ভুল ধরব, প্রতিবাদ করব।’
এর আগে দুপুরে এবি পার্টির জেলা কার্যালয়ে ছাত্রপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু।