বগুড়ায় নাশকতা মামলায় জেলা বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীনসহ ৩৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছমা আহম্মেদ এ আদেশ দেন। আদেশের পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার চৌকির ঘাট এলাকায় জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর লাঙ্গল মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।