মাদারীপুরে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাসভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুরে সংসদ সদস্য শাজাহান খান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বাসভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও শাজাহান খানের ভাই হাফিজুর রহমানের বাসভবন, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

মাদারীপুরে সংসদ সদস্য শাজাহান খান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বাসভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও শাজাহান খানের ভাই হাফিজুর রহমানের বাসভবন, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকালে শহরের কলেজগেট ও ইপেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থী ও উৎসুক জনতা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এদিকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে বিজয় মিছিল বের করেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরও দেখা যায়।

আরও