রাজশাহী বিশ্ববিদ্যালয়

সেবা না দিলেও কোটি টাকা পরিবহন ফি ফেরত দেবে না কর্তৃপক্ষ

করোনাভাইরাসের কারণে বন্ধ ক্যাম্পাসে সেবা না নিয়েও পরিবহন ফি গুনতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। গত এক বছরে ফি বাবদ বিশ্ববিদ্যালয়ে কোটি টাকারও বেশি আয় হয়েছে। তবে সেটি ফেরত দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর। আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, বছরে শিক্ষার্থী প্রতি পরিবহন ফি ৩৬০ টাকা। এই হিসাবে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থীর কাছ থেকে বছরে আয় হ ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আফসার আলী বলেন, সেবা না নিলেও শিক্ষক-কর্মচারীদের ফি পরিশাধ করতে হয়এ কারনে পরিবহন ফি বাবদ আয় হওয়া অর্থগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের আয় হিসেবেই এটি দেখানো হবে।

বন্ধ ক্যাম্পাসে পরিবহন ফি আদায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শুধু পরিবহন নয়, আবাসিক হলের ভাড়াও নিচ্ছে প্রশাসন। যেহেতু আমরা সেবা নেনি সে কারণে অন্যায্যভাবে ফি চাপিয়ে না দিয়ে প্রশাসন এই ফি মওকুফ করতে পারত। কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সকল ফি মওকুফের দাবি জানান তিনি।

তবে ফি মওকুফের ব্যাপারে জানতে চাইলে পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোকছিদুল হক বলেন, ফি মওকুফের বিষয়টি পরিবহন দপ্তরের এখতিয়ারে নেই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে।

ছবি: মোল্লা মোহাম্মদ সাঈদ

আরও