খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সংসদ নির্বাচনে নারীদের সরাসরি ১০ শতাংশ মনোনয়ন দিতে হবে, এটা আমাদেরই প্রস্তাব। কিন্তু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নারীদের সরাসরি মনোনয়ন দেয় নাই। কিন্তু ঠিকই বাড়ি-বাড়ি গিয়ে তাদের বিভ্রান্ত করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। মেয়েরা এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশের মেয়েদের অগ্রগতি হয়েছে, নারী শিক্ষার হার বেড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভা মহিলা দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সংসদ নির্বাচনে নারীদের সরাসরি ১০ শতাংশ মনোনয়ন দিতে হবে, এটা আমাদেরই প্রস্তাব। কিন্তু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নারীদের সরাসরি মনোনয়ন দেয় নাই। কিন্তু ঠিকই বাড়ি-বাড়ি গিয়ে তাদের বিভ্রান্ত করছে।

তিনি আরো বলেন, আমরা বলেছি পরিবারের যিনি গৃহকর্ত্রী তার হাতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এ ফ্যামিলি কার্ড অবশ্যই দরিদ্র পরিবারগুলোকে দেয়া হবে, যার মাধ্যমে পরিবারগুলোয় স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, মর্যাদা বাড়বে এবং ক্ষমতায়ন হবে। এটি আমাদের সরাসরি কর্মসূচি। 

তিনি আরো বরেন, এর বাইরেও আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড, ইমাম-মুয়াজ্জিনের জন্য সরকারি ভাতা, খেলাধুলা, কারিগরি শিক্ষা, কর্মক্ষম খাত গড়ে তোলার জন্য অনেক পরিকল্পনা নিয়েছি। আমাদের পরিকল্পনা আছে, প্রতিশ্রুতি আছে এবং আমরা তা আমরা বাস্তবায়ন করব।

এতে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা মহিলা দল সভাপতি রিফাত সাবরিনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দারসহ অনেকে।

আরও