চট্টগ্রামে খাদ্যমন্ত্রী

সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেয়া হচ্ছে

খাদ্যমন্ত্রী বলেন, ‘সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কৃষককে নানা সমস্যায় পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ধান সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ‘কৃষক যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে তিনটি জেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’ 

গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কৃষককে নানা সমস্যায় পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ধান সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হচ্ছে।’ 

তিনি বলেন, ‘প্রয়োজনে বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কৃষককে অর্থ পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে।’ 

আরও