রংপুর প্রেস ক্লাবে সাধারণ সদস্য অন্তর্ভুক্তীকরণে সাধারণ সভা ও সদস্য নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৩ জন সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন বণিক বার্তার রংপুর প্রতিনিধি সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, বায়ান্নর আলোর জাহাঙ্গীর কবির জিতু, যায়যায়দিনের আবেদুল হাফিজ, নিউজ টুডের একেএম শরীফুজ্জামান বুলু, এনটিভির একেএম মঈনুল হক, ভোরের পাতার এসএম আবু নাসের বাপ্পী, ডিবিসি নিউজের নাজমুল ইসলাম নিশাত, দাবানলের ফরহাদুজ্জামান ফারুক, বাংলাদেশের খবরের রফিকুল ইসলাম, দাবানলের খন্দকার মোস্তফা মোর্শেদ, আরটিভির জাহাঙ্গীর আলম বাদল, তিস্তা সংবাদের মমিনুর ইসলাম, রংপুর চিত্রের রাজু আহমেদ। এর আগে সন্ধ্যা ৬টায় নতুন সদস্য অন্তর্ভুক্তীকরণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি রশীদ বাবু, সঞ্চালনা করে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক।