রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফের হাম উপসর্গে শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাটিতে নিতে আসা এক শিশুর মৃত্যু হয়।
মাঝে দুদিন হাম উপসর্গে কোনো শিশুর মৃত্যু হয়নি রামেকে হাসপাতালে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯ শিশু এবং ছাড়পত্র পেয়েছে ১১। হাম সন্দেহে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৫৩, এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫৯ শিশু চিকিৎসা নিয়েছে।
চলতি মৌসুমে রামেক হাসপাতালে হাম উপসর্গে মৃত্যু হয়েছে ৪৯ শিশুর।