‘পানি সরাও, মানুষ বাঁচাও’, ‘অবিলম্বে টিআরএম বাস্তবায়ন চাই’, ‘নদী খনন এবং টিআরএম একই সঙ্গে করতে হবে’—এসব স্লোগানে যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের কয়েকশ নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছেন। চার দফা দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির ডাক দেয় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। অবস্থান কর্মসূচি শেষে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের মাধ্যমে পানিসম্পদমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।