চুয়াডাঙ্গায় নদে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নিহত দুই শিশু হলো মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও সজীবের ছেলে রিমন (৭)।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিশু ডুবে মারা গেছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও সজীবের ছেলে রিমন (৭)।

জানা গেছে, নদে পাট জাগ দেয়া ছিল। দুপুরে জুনায়েদ ও রিমন নদে গোসল করতে নামে। এ সময় তারা জাগের ওপরে খেলছিল। খেলার একপর্যায়ে দুইজনই পানিতে ডুবে যায়। পাশে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে নদে নেমে দুই শিশুকে উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয় লোকজন দুই শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও