চাঁদপুরে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) তরুণ কান্তি দে জানান, পরিচয় শনাক্তে নিহতের দুই হাতের আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।