নিহতরা হলেন উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) ও স্ত্রী খালেদা আক্তার (৩২)। শাশুড়ি ও বউ একসঙ্গে বাড়ির গোয়ালঘরে কাজ করার সময় অসাবধানতাবশত ঘরের ভেতরে থাকা বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।