অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান —এবি পার্টি

জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্যকে মেনে নেয়ার পক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, ‘আমাদের যার যা মত থাকুক না কেন, সরকার বা ড. মুহাম্মদ ইউনূস যেহেতু সব দিক বিবেচনা করে চূড়ান্ত কিছু নির্দেশনা দিয়েছেন, তাই এটা এখন একটি অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান।’

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকাল এ কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও তারা একে স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করেন বিবৃতিতে।

এবি পার্টির বিবৃতিতে বলা হয়, আমরা জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্যকে মেনে নেয়ার পক্ষে। আমাদের যার যা মত থাকুক না কেন, সরকার বা ড. মুহাম্মদ ইউনূস যেহেতু সব দিক বিবেচনা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসাবে আসন নির্ধারণ এবং গণভোটে একমত ও ভিন্নমতকে অন্তর্ভুক্ত করে ব্যালট তৈরিসহ চূড়ান্ত কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা মনে করি, এটা এখন একটি অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান। সার্বিক বিচারে এ ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।

এবি পার্টি দাবি করে, তারা প্রথম থেকেই বলে আসছিল, রাজনৈতিক দলগুলো যেহেতু পর্যাপ্ত যুক্তিতর্ক ও আলোচনা এরই মধ্যে শেষ করেছে, তাই এখন সরকারের একটা সমাধানমূলক সিদ্ধান্ত দেয়া এবং রাজনৈতিক দলগুলোর সেটা মেনে নেয়া ছাড়া আর কোনো পথ নেই। দলটির আশা, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল বিভক্তি পরিহার করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে পরিচালনা করবে।

আরও