বিচারকাজ স্বল্পসময়ে সম্পন্ন করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব —প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের সহযোগিতা করতে হবে আইনজীবীদের। স্বল্পসময়ে বিচারকাজ সম্পন্ন করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের সহযোগিতা করতে হবে আইনজীবীদের। স্বল্পসময়ে বিচারকাজ সম্পন্ন করা বিচারক আইনজীবীদের দায়িত্ব। সন্তানহারা পিতার আদালতের দ্বারে ঘুরতে থাকা, অসহায় নিরীহ নির্যাতিতদের উভয় পক্ষ সহযোগিতা করবে। একটি মামলার জন্য বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে থাকা ব্যক্তিদের স্বস্তি দেবে। আদালতে ঘুরতে ঘুরতে তাদের অবস্থার কথা অনুভব করবে। তাদের জায়গায় নিজেকে ভেবে উভয় পক্ষ বিচারকাজ পরিচালনা করবে।

গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মামলা যত দ্রুত নিষ্পত্তি করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। বছরের পর বছর বিচারপ্রার্থীরা আদালতে ঘুরতে থাকলে বলবে, দেশে বিচার নেই। এজন্য তখন দায়ী থাকবে দেশের বিচার ব্যবস্থা, বিচারক আইনজাবীরা। বিচারক আইনজীবীদের প্রতি অনুরোধ, বিষয়টি অনুধাবন করে বিচারপ্রার্থীদের যত দ্রুত সম্ভব বিচারকাজ শেষ করে তাদেরকে বাসায় পাঠাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।

অতিরিক্ত জেলা দায়রা জজ মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জবদুল হক।

সময় আরো উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ মো. আদীব আলী, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার, জেলা প্রশাসক এমকেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কণকসহ জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের বিচারক আইনজীবীরা।

আরও