সিলেটে ৯ দিনের মাথায় ছিনতাইয়ের কবলে আরেক নারী, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি পালসার মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘিরে ধরে। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীকে আঘাত করে। তবু তিনি মোবাইল ছাড়েননি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে বসে পড়েন। এ সময় আশপাশের একটি বাসা থেকে লোকজন এগিয়ে আসতে দেখলে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।

সিলেট নগরীতে কলেজে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থী ছিনতাইচেষ্টার শিকার হয়েছেন। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তার মোবাইল ফোন, ব্যাগ ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীর প্রতিরোধ এবং আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তারা পালিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে নগরের সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর এলাকা হাউজিং এস্টেট এলাকায়ও এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দুটি ঘটনারই জড়িত কাউকে এখনো গ্রেফতার পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি পালসার মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘিরে ধরে। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীকে আঘাত করে। তবু তিনি মোবাইল ছাড়েননি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে বসে পড়েন। এ সময় আশপাশের একটি বাসা থেকে লোকজন এগিয়ে আসতে দেখলে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটেছে। পুলিশ নগরীর আইপি ক্যামেরার ফুটেজ যাচাই করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো ঘটনা বরদাশত করা হবে না।

মন্ত্রী বলেন, সম্প্রতি সিলেটে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছু দিনের বেলাতেও হয়েছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিয়ে এসব অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সিলেটকে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও