মিরপুর ও বাড্ডায় তিন বাসে আগুন

গতকাল রাত ৮টার দিকে বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বাড্ডা থানার এসআই হাসানুর জানান, এটি একটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।

রাজধানীতে গতকাল তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুরে দুটি জায়গায় বাসে আগুন লাগার পর বাড্ডা ইউলুপের কাছে দাঁড়ানো একটি বাসে আগুন দেয়া হয়েছে।

গতকাল রাত ৮টার দিকে বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বাড্ডা থানার এসআই হাসানুর জানান, এটি একটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।

এর ঘণ্টাখানেক আগে মিরপুরে দুটি বাসে আগুন দেয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভানো হয়েছে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা তাদের।

এছাড়া মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় একই সময়ে অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয় বলে জানিয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

এর পরই যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণের খবর আসে। শুক্রবারও রাজধানীর অনেক জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন বাসেও আগুন দেয়া হয়।

আরও