সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে স্থানীয় গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় দুই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন শহরের পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালী মহল্লার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা (১১) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে স্থানীয় গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় দুই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বণিক বার্তাকে বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও