রাজবাড়ীতে বাস খাদে পড়ে আহত ৩৫

রাজবাড়ীর কালুখালীতে বাসের ধাক্কায় অন্য একটি বাস খাদে পড়ে গেছে।

রাজবাড়ীর কালুখালীতে বাসের ধাক্কায় অন্য একটি বাস খাদে পড়ে গেছে। এতে দুটি বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কেউ মারা যাননি।

তবে বেশকিছু যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরও