বরগুনায় খালে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার বগীর খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনার তালতলীতে খালে পড়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর মাহাদী (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার বগীর খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহাদী একই এলাকার বাসিন্দা শামীমের ছেলে। আজ সকাল ৯টার দিকে বাড়ির পাশে খালে ডুবে সে নিখোঁজ হয়।

পরিবার ও স্থানীয়রা জানান, মাহাদীর মা ব্রয়লার মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় মাহাদী বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে বাড়ির পাশে খালের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে উদ্ধারকাজ শুরু হয়।

তালতলী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বগীর খাল থেকে মাহাদীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও