কক্সবাজারের রামুতে অস্ত্রের কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

রামুর ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ চক্র অবৈধ কারখানা স্থাপন করে আগ্নেয়াস্ত্র তৈরি করছে মর্মে খবর পায় পুলিশ। একপর্যায়ে পুলিশ আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে।

কক্সবাজারে রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, রামুর ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ চক্র অবৈধ কারখানা স্থাপন করে আগ্নেয়াস্ত্র তৈরি করছে মর্মে খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এসময় উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন সন্দেহজনক লোক কৌশলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ২টি রাইফেলের গুলি, ৪টি গুলির খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়িব্লেড, ১টি আড়িব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেয়ার মেশিন এবং ১টি বানান নালীসহ বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি মনিরুল আরো জানান, অভিযানে পলাতকদের পাশাপাশি সন্ধান পাওয়া অস্ত্রের কারখানার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও