হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮০৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে ৭০৮ শিশুর এবং নিশ্চিত হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮০৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে ৭০৮ শিশুর এবং নিশ্চিত হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২৯৪ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৩ জন। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১ জন।

আরও