সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে আয়োজন এবং শীতকালীন ছুটি পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করেন তারা।