ঝিনাইদহে একক নাটক ‘খুড়িমা’ পরিবেশিত

দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে পরিবেশিত হয়েছে একক নাটক ‘খুড়িমা’।

দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে পরিবেশিত হয়েছে একক নাটক ‘খুড়িমা’। সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্ক মিলনায়তনে এ নাটক পরিবেশিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া কথক পারফর্মিং রেপার্টয়্যার প্রযোজিত মুন্সী প্রেমচন্দের ‘বুড়ি কাকী’ অবলম্বনে নির্মিত নাটক ‘খুড়িমা’য় অভিয়ন করেন পশ্চিমবঙ্গের নাট্যশিল্পী কৃতি মজুমদার। নাটকে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় অসহায়দের ওপর নির্যাতন। সমাজে প্রভাবশালী বিত্তবানদের অন্যায়-অপরাধ। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে একজন সত্তরোর্ধ্ব নারীর জীবনসংগ্রাম। সব অন্যায়-অপরাধ থেকে নিজেদের বাঁচিয়ে নিজের অবস্থান ধরে রাখা। সৌরভ গুপ্তের রচিত ৪৫ মিনিটের এ একক নাটক উপভোগ করে ঝিনাইদহের নানা শ্রেণী-পেশার মানুষ।

আরও