কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে কনের বাবাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে কনের বাবাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। বাল্যবিবাহ একটি গুরুতর অপরাধ। কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও জানান তিনি।

আরও