তেঁতুলিয়ায় তেলজাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেলজাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেলজাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বুড়াবুড়ি ইউনিয়নের হারাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন কৃষি বিভাগের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামীম আশরাফ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন, তেলজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের দিনাজপুর অঞ্চলের মনিটরিং অফিসার এসএম গোলাম সারোয়ার, অতিরিক্ত পরিচালক (শস্য) শাহ আলম মিঞা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও