র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মার্চ ফরিদপুরের কোতোয়ালি থানার গুহলক্ষ্মীপুর এলাকার স্টেশন বাজারে পূর্বশত্রুতার জেরে রাজু শেখকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা করে র্যাব-৩। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০-এর কাছে আবেদন করেন। পরে র্যাব-১০, র্যাব-৩ ও ডিএমপি খিলগাঁও থানার সহায়তায় তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ৯ এপ্রিল তালতলা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।