ফেনীতে বেশি দামে পণ্য বিক্রি ও অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফেনীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রোববার (১৭ মার্চ) দুপুরে ফেনী শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া। 


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেনী শহরের বড় বাজারে বিভিন্ন গলিতে সবজির দোকান, খেজুরের দোকান ও মিষ্টি জাতীয় দোকানে ভেজাল বিরোধী অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় শরিফ মিষ্টি মেলাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় আমির হোসেন সবজি দোকানকে ২ হাজার টাকা, মো. আজমির হোসেন সবজি দোকানকে ২ হাজার টাকা, জামান রোডে মিজান ব্রাদার্স মুদি দোকানকে ২ হাজার টাকা, জে বি রোডে আইয়ুবের খেজুরের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় বিভিন্ন মুদি ও সবজির দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সরকার নির্ধারিত মূল্য নিত্যপণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়।


ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে রমজানের শুরু থেকে সবজিসহ নিত্যপণ্যের মূল্য নিম্নমুখী রয়েছে।

আরও