অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

অর্থনৈতিক স্থিতিশীলতা আনায় গুরুত্বারোপ

বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। আর্থিক প্রতিষ্ঠানের (ব্যাংক) বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রণালয় বিস্তারিতভাবে উপস্থাপন করে। উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করে মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. সফিকুর রহমান (কিরণ) প্রমুখ বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও