পিপিআরসির অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা

শুধু কমিশন করে শিক্ষা ব্যবস্থায় পচন সারানো যাবে না

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পচন ধরেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থার মৌলিক জায়গাগুলোয় মেরামতের পরামর্শ দিয়েছেন তিনি।

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পচন ধরেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থার মৌলিক জায়গাগুলোয় মেরামতের পরামর্শ দিয়েছেন তিনি। উপদেষ্টা বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থা এ মুহূর্তে এত খারাপ অবস্থায় আছে যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলেই আর সেটি ভালো হয়ে যাবে না। শিক্ষায় এত পচন ধরেছে, আস্তে আস্তে কিছু কিছু মৌলিক জায়গায় ঠিকঠাক না করলে কয়েকজনকে ওপরে বসিয়ে দিয়ে কোনো লাভ হবে না।’

গতকাল ঢাকার একটি হোটেলে ‘ইয়ুথ পারসপেক্টিভস অন সোশ্যাল প্রগ্রেস: গ্রাসরুটস, নেটওয়ার্কস অ্যান্ড লিডারশিপ ভয়েসেস’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) অনুষ্ঠানটি আয়োজন করে। এ সময় তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব শুরু করেছি, ৫৫টা পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন ছিল। শিক্ষা কমিশন এসে কি এগুলো ঠিক করতে পারত? এগুলোকে তো তিন মাসের মধ্যে সচল করতে হয়েছে। প্রতিদিনের আন্দোলনগুলোর জন্যও তো কিছু প্রতিবিধান করতে হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘কয়েকজন খুব বিজ্ঞ মানুষকে বসিয়ে বলব—শিক্ষা ব্যবস্থা ভালো করে দিন, এতে তাদের বিব্রত করাই হয়। তিনটা শিক্ষা কমিশন বাংলাদেশে হয়েছে, সেগুলোর রিপোর্ট আমার কাছে আছে। সেগুলোই আমরা পালন করি না কেন? সেখানে তো অনেক ভালো জিনিস আছে। নতুন শিক্ষা কমিশন কি আরো ভালো কিছু দিতে পারবে?’

আরও